ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫

নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫
ছবি: দেশীয় অস্ত্রসহ আটক

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ দেশীয় অস্ত্রসহ ৫ জন দুষ্কৃতিকারীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হালিমের নির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো. রমজান হোসেনের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নিউ জিমখানা রেলওয়ে কলোনি এলাকায় অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ৮টা ৫ মিনিটে রাব্বি নামের এক ব্যক্তির একতলা ভবনের ছাদের টিনশেড ঘর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—১. মো. রাব্বি হাসান (৩৯), পিতা: মৃত আব্দুস সোবাহান মোল্লা, মাতা: রওশন আক্তার, স্থায়ী ঠিকানা: নতুন জিমখানা, নারায়ণগঞ্জ সদর। ২. মো. হৃদয় (২৯), পিতা: আব্দুল মালেক, স্থায়ী ঠিকানা: কাশিপুর বাংলাবাজার, ফতুল্লা, নারায়ণগঞ্জ। ৩. মো. পাভেল (৪২), পিতা: মো. ইসমাইল, মাতা: পারভীন বেগম, স্থায়ী ঠিকানা: কাশিপুর হাটখোলা, ফতুল্লা, নারায়ণগঞ্জ। ৪. মো. হাসান (৪০), পিতা: আব্দুল হক, মাতা: হনুফা বেগম, স্থায়ী ঠিকানা: মাসদাইর বাজার, ফতুল্লা, নারায়ণগঞ্জ এবং ৫. মান্নান (৪৩), পিতা: মৃত আহমদ বেপারী, মাতা: মৃত রেজিয়া বেগম, স্থায়ী ঠিকানা: উত্তর সাবদী, বন্দর, নারায়ণগঞ্জ।

এসময় তাদের কাছ থেকে ১টি কাঠের বাটযুক্ত ছুরি, ২টি ছোরা (একটি কাঠের বাটযুক্ত ও একটি লোহার হাতলযুক্ত) এবং ১টি প্লাস্টিকের বাটযুক্ত চাকুসহ মোট ৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫

প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত