ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

ফতুল্লায় র‍্যাবের অভিযানে গাঁজাসহ আটক ১

গাঁজাসহ আটক মাদক কারবারি

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১।

সোমবার (১৬ মার্চ ) র‍্যাব-১১, সিপিসি-১ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার পিলকুনি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১১ দশমিক ৫০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটক ব্যক্তি মো. মেহেদী হাসান রবিন ওরফে সুমন (২৯)। তিনি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের দক্ষিণ শিয়ারচর এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি পিলকুনি এলাকার একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলার ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ১২টা ৩০ মিনিটে পিলকুনি পাঁচতলা মোচড় এলাকায় জনৈক সাখাওয়াতের বাড়ির ভাড়াটিয়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় বাসা থেকে ১১ দশমিক ৫০ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১৭ হাজার ৯২০ টাকা উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফতুল্লার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ক্রয়-বিক্রয়ের কার্যক্রম চলছিল। এতে এলাকার সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। অভিযানের পর এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন।

এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

র‍্যাব-১১ জানিয়েছে, মাদক কারবারিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় র‍্যাবের অভিযানে গাঁজাসহ আটক ১

প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১।

সোমবার (১৬ মার্চ ) র‍্যাব-১১, সিপিসি-১ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার পিলকুনি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১১ দশমিক ৫০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটক ব্যক্তি মো. মেহেদী হাসান রবিন ওরফে সুমন (২৯)। তিনি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের দক্ষিণ শিয়ারচর এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি পিলকুনি এলাকার একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলার ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ১২টা ৩০ মিনিটে পিলকুনি পাঁচতলা মোচড় এলাকায় জনৈক সাখাওয়াতের বাড়ির ভাড়াটিয়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় বাসা থেকে ১১ দশমিক ৫০ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১৭ হাজার ৯২০ টাকা উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফতুল্লার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ক্রয়-বিক্রয়ের কার্যক্রম চলছিল। এতে এলাকার সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। অভিযানের পর এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন।

এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

র‍্যাব-১১ জানিয়েছে, মাদক কারবারিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত