ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

আড়াইহাজারে প্রবাস ফেরত নারীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সৌদি আরব থেকে ছুটিতে দেশে আসা এক নারী প্রবাসীকে (৩২) ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় মো. জমির আলী (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৫ মার্চ) বিকেলে গোপালদী পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার সূত্রে জানা যায়, গোপালদী পৌরসভার জালাকান্দী এলাকার ওই নারী প্রায় তিন মাস আগে সৌদি আরব থেকে ছুটিতে দেশে আসেন। দেশে ফেরার পর একই গ্রামের মৃত রূপ মিয়ার ছেলে মো. জমির আলীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের সুযোগ নিয়ে জমির আলী বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২৪ ফেব্রুয়ারি ও ৩ মার্চ পরপর দুই দিন নিজের বাড়িতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে।

পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে মীমাংসার কথা বলে জমির আলীর চাচাতো ভাই রফিকুল ইসলাম তাদের দুজনকে জমির আলীর বাড়িতে ডেকে নেয়। সেখানে রফিকুল ইসলামের সহযোগিতায় আবারও ওই নারীকে ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ধর্ষণের বিষয়টি গোপন রাখার জন্য জমির আলী ও রফিকুল ইসলাম ভিকটিমকে মারধর করে এবং বিভিন্ন ধরনের হুমকি দেয় বলেও অভিযোগ রয়েছে।

ঘটনার খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে রোববার বিকেলে গোপালদী এলাকা থেকে অভিযুক্ত জমির আলীকে গ্রেফতার করে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন জানান, ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামি জমির আলীকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আড়াইহাজারে প্রবাস ফেরত নারীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সৌদি আরব থেকে ছুটিতে দেশে আসা এক নারী প্রবাসীকে (৩২) ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় মো. জমির আলী (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৫ মার্চ) বিকেলে গোপালদী পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার সূত্রে জানা যায়, গোপালদী পৌরসভার জালাকান্দী এলাকার ওই নারী প্রায় তিন মাস আগে সৌদি আরব থেকে ছুটিতে দেশে আসেন। দেশে ফেরার পর একই গ্রামের মৃত রূপ মিয়ার ছেলে মো. জমির আলীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের সুযোগ নিয়ে জমির আলী বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২৪ ফেব্রুয়ারি ও ৩ মার্চ পরপর দুই দিন নিজের বাড়িতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে।

পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে মীমাংসার কথা বলে জমির আলীর চাচাতো ভাই রফিকুল ইসলাম তাদের দুজনকে জমির আলীর বাড়িতে ডেকে নেয়। সেখানে রফিকুল ইসলামের সহযোগিতায় আবারও ওই নারীকে ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ধর্ষণের বিষয়টি গোপন রাখার জন্য জমির আলী ও রফিকুল ইসলাম ভিকটিমকে মারধর করে এবং বিভিন্ন ধরনের হুমকি দেয় বলেও অভিযোগ রয়েছে।

ঘটনার খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে রোববার বিকেলে গোপালদী এলাকা থেকে অভিযুক্ত জমির আলীকে গ্রেফতার করে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন জানান, ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামি জমির আলীকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত