নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় মোঃ মিশাল (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক মিশাল মৃত মিজানুর রহমানের ছেলে এবং দেওভোগ পানির ট্যাংক এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটে সোনাকান্দা ব্যাপারীপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ মডেল থানা পুলিশ-এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ জানিয়েছে, পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়েছে। ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও ডিবি পুলিশ যৌথভাবে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে বলে জানা গেছে।
পুলিশ আরও জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন