ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদী থেকে মাটি উত্তোলন, ইটভাটা কর্তৃপক্ষকে জরিমানা

আটককৃত চালক। ছবি: অগ্নিশিখা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের অভিযানে পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবহনের অভিযোগে এক ট্রাক্টর চালককে আটক করা হয়েছে এবং সংশ্লিষ্ট ইটভাটার ম্যানেজারকে জরিমানা করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) মধ্যরাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৬, ৭ ও ৮ নম্বর স্পার বাঁধ এলাকায় পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের খবর পেয়ে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

অভিযানের খবর পেয়ে জড়িত ব্যক্তিরা পালিয়ে গেলেও মাটি পরিবহনরত অবস্থায় ইসলামপুর ইউনিয়নের ভবানীপুর এলাকায় বিএমএইচ ব্রিকস (হিরো ইটভাটা)-এর সামনে থেকে একটি মাটিভর্তি ট্রাক্টরসহ সাকিব রানা (১৯) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

আটকের পর জিজ্ঞাসাবাদে সাকিব রানা জানান, তিনি ৮ নম্বর স্পার বাঁধ এলাকা থেকে পদ্মা নদীর মাটি উত্তোলন করে বিএমএইচ ব্রিকস (হিরো ইটভাটা)-এ পরিবহন করছিলেন।

পরে বিষয়টি ইটভাটার ম্যানেজার আলহাজ্ব এনামুল হক (৬১) স্বীকার করেন।

তাদের স্বীকারোক্তির ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাকিব রানাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ১৫ ধারায় ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় আরও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়। এতে তার মোট ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা নির্ধারণ করা হয়।

এছাড়াও ইটভাটার ম্যানেজার আলহাজ্ব এনামুল হককে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনকারী ভূমিদস্যুদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদী থেকে মাটি উত্তোলন, ইটভাটা কর্তৃপক্ষকে জরিমানা

প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের অভিযানে পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবহনের অভিযোগে এক ট্রাক্টর চালককে আটক করা হয়েছে এবং সংশ্লিষ্ট ইটভাটার ম্যানেজারকে জরিমানা করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) মধ্যরাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৬, ৭ ও ৮ নম্বর স্পার বাঁধ এলাকায় পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের খবর পেয়ে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

অভিযানের খবর পেয়ে জড়িত ব্যক্তিরা পালিয়ে গেলেও মাটি পরিবহনরত অবস্থায় ইসলামপুর ইউনিয়নের ভবানীপুর এলাকায় বিএমএইচ ব্রিকস (হিরো ইটভাটা)-এর সামনে থেকে একটি মাটিভর্তি ট্রাক্টরসহ সাকিব রানা (১৯) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

আটকের পর জিজ্ঞাসাবাদে সাকিব রানা জানান, তিনি ৮ নম্বর স্পার বাঁধ এলাকা থেকে পদ্মা নদীর মাটি উত্তোলন করে বিএমএইচ ব্রিকস (হিরো ইটভাটা)-এ পরিবহন করছিলেন।

পরে বিষয়টি ইটভাটার ম্যানেজার আলহাজ্ব এনামুল হক (৬১) স্বীকার করেন।

তাদের স্বীকারোক্তির ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাকিব রানাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ১৫ ধারায় ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় আরও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়। এতে তার মোট ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা নির্ধারণ করা হয়।

এছাড়াও ইটভাটার ম্যানেজার আলহাজ্ব এনামুল হককে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনকারী ভূমিদস্যুদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত