ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

চকরিয়ায় বসতবাড়িতে আগুন, পুড়ে ছাই ঘরের সবকিছু

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জমিদারপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মরহুম সাহেদ উদ্দীন চৌধুরীর একটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে বাড়ির কোনো মালামাল অবশিষ্ট নেই বলে স্থানীয়রা জানিয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) আনুমানিক বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়দের ধারণা, অগ্নিকাণ্ডে বাড়িটির প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো নাশকতা বা শত্রুতার নির্দিষ্ট তথ্যও পাওয়া যায়নি।

আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্তের পর জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

চকরিয়ায় বসতবাড়িতে আগুন, পুড়ে ছাই ঘরের সবকিছু

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জমিদারপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মরহুম সাহেদ উদ্দীন চৌধুরীর একটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে বাড়ির কোনো মালামাল অবশিষ্ট নেই বলে স্থানীয়রা জানিয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) আনুমানিক বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়দের ধারণা, অগ্নিকাণ্ডে বাড়িটির প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো নাশকতা বা শত্রুতার নির্দিষ্ট তথ্যও পাওয়া যায়নি।

আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্তের পর জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত