উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আরফান চৌধুরী , চকরিয়া, কক্সবাজার ||
কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জমিদারপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মরহুম সাহেদ উদ্দীন চৌধুরীর একটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে বাড়ির কোনো মালামাল অবশিষ্ট নেই বলে স্থানীয়রা জানিয়েছেন।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) আনুমানিক বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।স্থানীয়দের ধারণা, অগ্নিকাণ্ডে বাড়িটির প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।এদিকে, কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো নাশকতা বা শত্রুতার নির্দিষ্ট তথ্যও পাওয়া যায়নি।আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্তের পর জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।