ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

যানজট নিরসনে নারায়ণগঞ্জে নবাগত পুলিশ সুপারের সরেজমিনে পরিদর্শন

নারায়ণগঞ্জ শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন ও নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন জেলার নবাগত পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি শহরের চাষাড়া, সোনালী ব্যাংক এলাকা, রেলক্রসিং, তোলারাম কলেজ গেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার চাষাড়া এলাকায় যানবাহন চলাচলের পরিস্থিতি, হকার, ভ্রাম্যমাণ খাবারের ভ্যান, শহীদ মিনার ও সড়কের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে যানজটের কারণগুলো চিহ্নিত করে তা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন।

শহরের ব্যস্ততম সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের চলাচলে স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনতে কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন পুলিশ সুপার।

এ সময় নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

যানজট নিরসনে নারায়ণগঞ্জে নবাগত পুলিশ সুপারের সরেজমিনে পরিদর্শন

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন ও নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন জেলার নবাগত পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি শহরের চাষাড়া, সোনালী ব্যাংক এলাকা, রেলক্রসিং, তোলারাম কলেজ গেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার চাষাড়া এলাকায় যানবাহন চলাচলের পরিস্থিতি, হকার, ভ্রাম্যমাণ খাবারের ভ্যান, শহীদ মিনার ও সড়কের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে যানজটের কারণগুলো চিহ্নিত করে তা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন।

শহরের ব্যস্ততম সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের চলাচলে স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনতে কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন পুলিশ সুপার।

এ সময় নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত