উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন , রিপোর্টার ||
নারায়ণগঞ্জ শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন ও নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন জেলার নবাগত পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি শহরের চাষাড়া, সোনালী ব্যাংক এলাকা, রেলক্রসিং, তোলারাম কলেজ গেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন।পরিদর্শনকালে পুলিশ সুপার চাষাড়া এলাকায় যানবাহন চলাচলের পরিস্থিতি, হকার, ভ্রাম্যমাণ খাবারের ভ্যান, শহীদ মিনার ও সড়কের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে যানজটের কারণগুলো চিহ্নিত করে তা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন।শহরের ব্যস্ততম সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের চলাচলে স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনতে কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন পুলিশ সুপার।এ সময় নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।