ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

সিরাজগঞ্জে জ্বালানিমন্ত্রীর বাসভবনে বজ্রপাতের আগুন

সিরাজগঞ্জ শহরের হোসেনপুর মহল্লায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনের গেটের কাছে গ্যাসের রাইজারে বজ্রপাতের ঘটনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে শহরের হোসেনপুর মহল্লার আল মাহমুদ এভিনিউ এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সিরাজগঞ্জে বৃষ্টির সঙ্গে প্রচণ্ড বজ্রপাত হচ্ছিল। এ সময় হঠাৎ মন্ত্রীর বাসভবনের গেটের কাছে গ্যাসের রাইজার থেকে আগুনের লেলিহান শিখা দেখা যায়। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম বলেন, “দুপুর ১টার মিনিটে মন্ত্রীর বাসভবনে আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।”

তিনি জানান, বাসভবনের গেটম্যানের দেওয়া তথ্য অনুযায়ী, বজ্রপাতের কারণে গ্যাসের রাইজারে আগুনের সূত্রপাত হয়। আগুনে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সিরাজগঞ্জে জ্বালানিমন্ত্রীর বাসভবনে বজ্রপাতের আগুন

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সিরাজগঞ্জ শহরের হোসেনপুর মহল্লায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনের গেটের কাছে গ্যাসের রাইজারে বজ্রপাতের ঘটনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে শহরের হোসেনপুর মহল্লার আল মাহমুদ এভিনিউ এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সিরাজগঞ্জে বৃষ্টির সঙ্গে প্রচণ্ড বজ্রপাত হচ্ছিল। এ সময় হঠাৎ মন্ত্রীর বাসভবনের গেটের কাছে গ্যাসের রাইজার থেকে আগুনের লেলিহান শিখা দেখা যায়। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম বলেন, “দুপুর ১টার মিনিটে মন্ত্রীর বাসভবনে আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।”

তিনি জানান, বাসভবনের গেটম্যানের দেওয়া তথ্য অনুযায়ী, বজ্রপাতের কারণে গ্যাসের রাইজারে আগুনের সূত্রপাত হয়। আগুনে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত