উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ রকিবুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি ||
সিরাজগঞ্জ শহরের হোসেনপুর মহল্লায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনের গেটের কাছে গ্যাসের রাইজারে বজ্রপাতের ঘটনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে শহরের হোসেনপুর মহল্লার আল মাহমুদ এভিনিউ এলাকায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সিরাজগঞ্জে বৃষ্টির সঙ্গে প্রচণ্ড বজ্রপাত হচ্ছিল। এ সময় হঠাৎ মন্ত্রীর বাসভবনের গেটের কাছে গ্যাসের রাইজার থেকে আগুনের লেলিহান শিখা দেখা যায়। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম বলেন, “দুপুর ১টার মিনিটে মন্ত্রীর বাসভবনে আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।”তিনি জানান, বাসভবনের গেটম্যানের দেওয়া তথ্য অনুযায়ী, বজ্রপাতের কারণে গ্যাসের রাইজারে আগুনের সূত্রপাত হয়। আগুনে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।