ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই বাংলাদেশি নারী

ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটকের পর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন নড়াইলের দুই বাংলাদেশি নারী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ফেরত আসা দুই নারী হলেন-নড়াইলের লোহাগড়ার লাবনী বিশ্বাস ও নড়াইল সদর উপজেলার মনি বিশ্বাস। 

মানবাধিকার কর্মীরা জানান, ভালো কাজের আশায় ২০২৪ সালের ৪ আগস্ট দালালের মাধ্যমে অবৈধপথে তাঁরা ভারতে যান। পরে ভারতের  বেঙ্গালুরুে পুলিশের হাতে আটক হয়ে কারাভোগ করেন। সাজা শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাঁদের দেশে ফেরত পাঠানো হয়।

বেনাপোল ইমিগ্রেশন ওসি সাইফুর রহমান জানান, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে তাঁদের পোর্ট থানায় পাঠানো হয়েছে। পরে ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ এনজিও তাঁদের গ্রহণ করেছে আইনী সহয়তার জন্য।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই বাংলাদেশি নারী

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটকের পর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন নড়াইলের দুই বাংলাদেশি নারী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ফেরত আসা দুই নারী হলেন-নড়াইলের লোহাগড়ার লাবনী বিশ্বাস ও নড়াইল সদর উপজেলার মনি বিশ্বাস। 

মানবাধিকার কর্মীরা জানান, ভালো কাজের আশায় ২০২৪ সালের ৪ আগস্ট দালালের মাধ্যমে অবৈধপথে তাঁরা ভারতে যান। পরে ভারতের  বেঙ্গালুরুে পুলিশের হাতে আটক হয়ে কারাভোগ করেন। সাজা শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাঁদের দেশে ফেরত পাঠানো হয়।

বেনাপোল ইমিগ্রেশন ওসি সাইফুর রহমান জানান, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে তাঁদের পোর্ট থানায় পাঠানো হয়েছে। পরে ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ এনজিও তাঁদের গ্রহণ করেছে আইনী সহয়তার জন্য।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত