উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যশোর প্রতিনিধি ||
ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটকের পর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন নড়াইলের দুই বাংলাদেশি নারী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ফেরত আসা দুই নারী হলেন-নড়াইলের লোহাগড়ার লাবনী বিশ্বাস ও নড়াইল সদর উপজেলার মনি বিশ্বাস। মানবাধিকার কর্মীরা জানান, ভালো কাজের আশায় ২০২৪ সালের ৪ আগস্ট দালালের মাধ্যমে অবৈধপথে তাঁরা ভারতে যান। পরে ভারতের বেঙ্গালুরুে পুলিশের হাতে আটক হয়ে কারাভোগ করেন। সাজা শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাঁদের দেশে ফেরত পাঠানো হয়।বেনাপোল ইমিগ্রেশন ওসি সাইফুর রহমান জানান, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে তাঁদের পোর্ট থানায় পাঠানো হয়েছে। পরে ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ এনজিও তাঁদের গ্রহণ করেছে আইনী সহয়তার জন্য।