ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

নারায়ণগঞ্জে বিশেষ পুলিশি অভিযান: মাদকসহ ৭১ জন গ্রেফতার

নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ পুলিশি অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ মোট ৭১ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার সাতটি থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে সদর মডেল থানা, ফতুল্লা মডেল থানা, বন্দর থানা, সিদ্ধিরগঞ্জ থানা, সোনারগাঁও থানা, আড়াইহাজার থানা ও রূপগঞ্জ থানা এলাকায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়।

সদর মডেল থানা:

অভিযান পরিচালনাকালে মোট ৯ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।

ফতুল্লা মডেল থানা:

মাদকসেবী ও ব্যবসায়ীসহ মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

বন্দর থানা:

অভিযান পরিচালনাকালে ২৫০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবা উদ্ধারসহ ২ জনকে আটক করা হয়। এছাড়া ৯ জন মাদকসেবী ও ১ জন মাদক ব্যবসায়ীসহ মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা:

বিশেষ অভিযান পরিচালনা করে মোট ১১ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।

সোনারগাঁও থানা:

অভিযান পরিচালনা করে ৭ জন মাদকসেবী ও ২ জন মাদক ব্যবসায়ীসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

আড়াইহাজার থানা:

অভিযান পরিচালনা করে মোট ৬ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।

রূপগঞ্জ থানা:

বিশেষ অভিযান পরিচালনা করে রূপগঞ্জ থানা এলাকায় ৭ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সাতটি থানায় সর্বমোট ৭১ জন আসামি গ্রেফতার করা হয়েছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে বিশেষ পুলিশি অভিযান: মাদকসহ ৭১ জন গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ পুলিশি অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ মোট ৭১ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার সাতটি থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে সদর মডেল থানা, ফতুল্লা মডেল থানা, বন্দর থানা, সিদ্ধিরগঞ্জ থানা, সোনারগাঁও থানা, আড়াইহাজার থানা ও রূপগঞ্জ থানা এলাকায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়।

সদর মডেল থানা:

অভিযান পরিচালনাকালে মোট ৯ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।

ফতুল্লা মডেল থানা:

মাদকসেবী ও ব্যবসায়ীসহ মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

বন্দর থানা:

অভিযান পরিচালনাকালে ২৫০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবা উদ্ধারসহ ২ জনকে আটক করা হয়। এছাড়া ৯ জন মাদকসেবী ও ১ জন মাদক ব্যবসায়ীসহ মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা:

বিশেষ অভিযান পরিচালনা করে মোট ১১ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।

সোনারগাঁও থানা:

অভিযান পরিচালনা করে ৭ জন মাদকসেবী ও ২ জন মাদক ব্যবসায়ীসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

আড়াইহাজার থানা:

অভিযান পরিচালনা করে মোট ৬ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।

রূপগঞ্জ থানা:

বিশেষ অভিযান পরিচালনা করে রূপগঞ্জ থানা এলাকায় ৭ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সাতটি থানায় সর্বমোট ৭১ জন আসামি গ্রেফতার করা হয়েছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত