উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাব উদ্দিন, বিশেষ প্রতিবেদক ||
নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ পুলিশি অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ মোট ৭১ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার সাতটি থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে সদর মডেল থানা, ফতুল্লা মডেল থানা, বন্দর থানা, সিদ্ধিরগঞ্জ থানা, সোনারগাঁও থানা, আড়াইহাজার থানা ও রূপগঞ্জ থানা এলাকায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়।সদর মডেল থানা:অভিযান পরিচালনাকালে মোট ৯ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।ফতুল্লা মডেল থানা:মাদকসেবী ও ব্যবসায়ীসহ মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।বন্দর থানা:অভিযান পরিচালনাকালে ২৫০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবা উদ্ধারসহ ২ জনকে আটক করা হয়। এছাড়া ৯ জন মাদকসেবী ও ১ জন মাদক ব্যবসায়ীসহ মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।সিদ্ধিরগঞ্জ থানা:বিশেষ অভিযান পরিচালনা করে মোট ১১ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।সোনারগাঁও থানা:অভিযান পরিচালনা করে ৭ জন মাদকসেবী ও ২ জন মাদক ব্যবসায়ীসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।আড়াইহাজার থানা:অভিযান পরিচালনা করে মোট ৬ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।রূপগঞ্জ থানা:বিশেষ অভিযান পরিচালনা করে রূপগঞ্জ থানা এলাকায় ৭ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।অভিযানে সাতটি থানায় সর্বমোট ৭১ জন আসামি গ্রেফতার করা হয়েছে।