ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

বিজিবির চেকপোস্টে ১৪ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক

কক্সবাজারের টেকনাফে রেজুখাল চেকপোস্টে বিজিবির তল্লাশি অভিযানে ১৪ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ এক সিএনজি চালককে আটক করা হয়েছে। 

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি ও একটি স্মার্টফোন জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, রেজুখাল চেকপোস্টের তল্লাশিদল বিজিডি-১০৮৫ ডগ জর্জের বিশেষ দক্ষতায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজিতে তল্লাশি চালায়।

এ সময় সিএনজির বক্সে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৪ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানে সিএনজির চালক মোহাম্মদ নূর (২৬)-কে আটক করা হয়। তিনি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের বাসিন্দা।

একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি ও একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিকে উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট ও জব্দ করা অন্যান্য মালামালসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

অভিযান প্রসঙ্গে বিজিবির অধিনায়ক বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

বিজিবি সূত্র আরও জানায়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, মাদক পাচার ও চোরাচালানসহ বিভিন্ন অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বিজিবির চেকপোস্টে ১৪ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কক্সবাজারের টেকনাফে রেজুখাল চেকপোস্টে বিজিবির তল্লাশি অভিযানে ১৪ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ এক সিএনজি চালককে আটক করা হয়েছে। 

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি ও একটি স্মার্টফোন জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, রেজুখাল চেকপোস্টের তল্লাশিদল বিজিডি-১০৮৫ ডগ জর্জের বিশেষ দক্ষতায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজিতে তল্লাশি চালায়।

এ সময় সিএনজির বক্সে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৪ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানে সিএনজির চালক মোহাম্মদ নূর (২৬)-কে আটক করা হয়। তিনি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের বাসিন্দা।

একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি ও একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিকে উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট ও জব্দ করা অন্যান্য মালামালসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

অভিযান প্রসঙ্গে বিজিবির অধিনায়ক বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

বিজিবি সূত্র আরও জানায়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, মাদক পাচার ও চোরাচালানসহ বিভিন্ন অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত