ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

সোনারগাঁয়ে ২ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ রাজা শেখ ওরফে রাজু (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৩৫ মিনিটের দিকে সোনারগাঁ থানাধীন মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে চট্টগ্রাম-ঢাকা (ঢাকা ইনকামিং) মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) চন্দন দে-এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস আভিযানিক দল অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন রাজা শেখ ওরফে রাজুকে আটক করে তার হেফাজত থেকে ২ কেজি নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতার রাজা শেখ ওরফে রাজু গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর থানার লতিফপুর ইউনিয়নের ঘোষের চর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম নুর ইসলাম শেখ।

পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁয়ে ২ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ রাজা শেখ ওরফে রাজু (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৩৫ মিনিটের দিকে সোনারগাঁ থানাধীন মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে চট্টগ্রাম-ঢাকা (ঢাকা ইনকামিং) মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) চন্দন দে-এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস আভিযানিক দল অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন রাজা শেখ ওরফে রাজুকে আটক করে তার হেফাজত থেকে ২ কেজি নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতার রাজা শেখ ওরফে রাজু গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর থানার লতিফপুর ইউনিয়নের ঘোষের চর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম নুর ইসলাম শেখ।

পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত