উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন, রিপোর্টার ||
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ রাজা শেখ ওরফে রাজু (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৩৫ মিনিটের দিকে সোনারগাঁ থানাধীন মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে চট্টগ্রাম-ঢাকা (ঢাকা ইনকামিং) মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) চন্দন দে-এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস আভিযানিক দল অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন রাজা শেখ ওরফে রাজুকে আটক করে তার হেফাজত থেকে ২ কেজি নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।গ্রেফতার রাজা শেখ ওরফে রাজু গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর থানার লতিফপুর ইউনিয়নের ঘোষের চর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম নুর ইসলাম শেখ।পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।