ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

সোনারগাঁয়ে এক কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিশেষ অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ ফাহিমা খানম (২০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৫ মিনিটের দিকে সোনারগাঁও থানাধীন আষারিয়ারচর সাকিনস্থ মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে পাকা সড়কের ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফাহিমা খানম ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বায়েক ইউনিয়নের চান্দখলা গ্রামের মৃত সোহাগ খাঁনের মেয়ে এবং জুনায়েদ মিয়ার স্ত্রী।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ আসাদুর রহমানের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফাহিমা খানমের হেফাজত থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ফাহিমা খানমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁয়ে এক কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিশেষ অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ ফাহিমা খানম (২০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৫ মিনিটের দিকে সোনারগাঁও থানাধীন আষারিয়ারচর সাকিনস্থ মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে পাকা সড়কের ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফাহিমা খানম ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বায়েক ইউনিয়নের চান্দখলা গ্রামের মৃত সোহাগ খাঁনের মেয়ে এবং জুনায়েদ মিয়ার স্ত্রী।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ আসাদুর রহমানের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফাহিমা খানমের হেফাজত থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ফাহিমা খানমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত