উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাব উদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিশেষ অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ ফাহিমা খানম (২০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৫ মিনিটের দিকে সোনারগাঁও থানাধীন আষারিয়ারচর সাকিনস্থ মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে পাকা সড়কের ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ফাহিমা খানম ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বায়েক ইউনিয়নের চান্দখলা গ্রামের মৃত সোহাগ খাঁনের মেয়ে এবং জুনায়েদ মিয়ার স্ত্রী।পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ আসাদুর রহমানের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফাহিমা খানমের হেফাজত থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।এ ঘটনায় গ্রেপ্তার ফাহিমা খানমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।