ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সীকে জেলা প্রশাসনের সম্মাননা

বদলিজনিত বিদায় উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে সম্মাননা স্মারক প্রদান করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার হিসেবে তাঁর কর্মকালীন সময়ে নিষ্ঠা, পেশাদারিত্ব, দক্ষ নেতৃত্ব এবং নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কর্মক্ষেত্রে মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর আন্তরিকতা, দক্ষতা, দায়িত্বশীলতা ও সৌহার্দ্যপূর্ণ নেতৃত্ব সহকর্মীসহ সংশ্লিষ্ট সবার মাঝে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর নতুন কর্মস্থলে উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন তাঁরা।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের সভাপতিত্বে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে র‍্যাব-১১-এর সিও, ৬২ বিজিবির সিও, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪-এর পুলিশ সুপার, এনএসআইয়ের যুগ্ম পরিচালক, আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট, ডিজিএফআইয়ের সহকারী পরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ এবং অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সীকে জেলা প্রশাসনের সম্মাননা

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বদলিজনিত বিদায় উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে সম্মাননা স্মারক প্রদান করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার হিসেবে তাঁর কর্মকালীন সময়ে নিষ্ঠা, পেশাদারিত্ব, দক্ষ নেতৃত্ব এবং নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কর্মক্ষেত্রে মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর আন্তরিকতা, দক্ষতা, দায়িত্বশীলতা ও সৌহার্দ্যপূর্ণ নেতৃত্ব সহকর্মীসহ সংশ্লিষ্ট সবার মাঝে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর নতুন কর্মস্থলে উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন তাঁরা।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের সভাপতিত্বে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে র‍্যাব-১১-এর সিও, ৬২ বিজিবির সিও, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪-এর পুলিশ সুপার, এনএসআইয়ের যুগ্ম পরিচালক, আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট, ডিজিএফআইয়ের সহকারী পরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ এবং অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত