উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাবউদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
বদলিজনিত বিদায় উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে সম্মাননা স্মারক প্রদান করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার হিসেবে তাঁর কর্মকালীন সময়ে নিষ্ঠা, পেশাদারিত্ব, দক্ষ নেতৃত্ব এবং নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।অনুষ্ঠানে বক্তারা বলেন, কর্মক্ষেত্রে মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর আন্তরিকতা, দক্ষতা, দায়িত্বশীলতা ও সৌহার্দ্যপূর্ণ নেতৃত্ব সহকর্মীসহ সংশ্লিষ্ট সবার মাঝে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর নতুন কর্মস্থলে উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন তাঁরা।নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের সভাপতিত্বে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে র্যাব-১১-এর সিও, ৬২ বিজিবির সিও, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪-এর পুলিশ সুপার, এনএসআইয়ের যুগ্ম পরিচালক, আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট, ডিজিএফআইয়ের সহকারী পরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ এবং অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।