ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

সোনারগাঁওয়ে ২ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুলু বেগম (৬০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার ওই নারীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টা ৩৫ মিনিটে সোনারগাঁও থানাধীন পিরোজপুর সাকিনস্থ বিসমিল্লাহ সিএনজি পাম্পের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুলু বেগম (৬০) মৃত আলী নেওয়াজের স্ত্রী। তার ঠিকানা সাং-গোলবাড়, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ সফিউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল অভিযানটি পরিচালনা করে।

অভিযানে দুলু বেগমের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তার পিসিপিআর যাচাই করে একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া যায়।

এ ঘটনায় গ্রেপ্তার দুলু বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

মাদকসহ যেকোনো অপরাধ দমনে সোনারগাঁও থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁওয়ে ২ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুলু বেগম (৬০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার ওই নারীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টা ৩৫ মিনিটে সোনারগাঁও থানাধীন পিরোজপুর সাকিনস্থ বিসমিল্লাহ সিএনজি পাম্পের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুলু বেগম (৬০) মৃত আলী নেওয়াজের স্ত্রী। তার ঠিকানা সাং-গোলবাড়, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ সফিউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল অভিযানটি পরিচালনা করে।

অভিযানে দুলু বেগমের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তার পিসিপিআর যাচাই করে একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া যায়।

এ ঘটনায় গ্রেপ্তার দুলু বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

মাদকসহ যেকোনো অপরাধ দমনে সোনারগাঁও থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত