উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন, রিপোর্টার ||
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুলু বেগম (৬০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার ওই নারীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টা ৩৫ মিনিটে সোনারগাঁও থানাধীন পিরোজপুর সাকিনস্থ বিসমিল্লাহ সিএনজি পাম্পের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার দুলু বেগম (৬০) মৃত আলী নেওয়াজের স্ত্রী। তার ঠিকানা সাং-গোলবাড়, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা।পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ সফিউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল অভিযানটি পরিচালনা করে।অভিযানে দুলু বেগমের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তার পিসিপিআর যাচাই করে একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া যায়।এ ঘটনায় গ্রেপ্তার দুলু বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।মাদকসহ যেকোনো অপরাধ দমনে সোনারগাঁও থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।