ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

নিরাপত্তা জোরদারে নারায়ণগঞ্জ লিংক রোডে বসছে সিসি ক্যামেরা, জেলা পুলিশকে ৭ লাখ টাকার চেক

নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়ক নারায়ণগঞ্জ লিংক রোডের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার এবং অপরাধ নিয়ন্ত্রণে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এনসিসিআই) পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা পুলিশকে সর্বমোট ৭ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

বিকেএমইএর পক্ষ থেকে সংগঠনটির পরিচালক মামুনুর রশিদ ও মো. নজরুল ইসলাম স্বপন ৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন। অপরদিকে এনসিসিআইয়ের পক্ষ থেকে সংগঠনটির পরিচালক আবু জাফর, আহমেদুর রহমান তনু ও গোলাম সারোয়ার সাঈদ ২ লাখ টাকার চেক পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর কাছে হস্তান্তর করেন।

এ সময় সংশ্লিষ্ট সংগঠনের অন্যান্য পরিচালক এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে সড়কটির সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি যানবাহন চলাচল পর্যবেক্ষণ, অপরাধ শনাক্তকরণ এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।

জেলা পুলিশের কর্মকর্তারা মনে করেন, আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যবসায়ী সংগঠনগুলোর পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিকেএমইএ ও এনসিসিআইয়ের এ সহযোগিতা নারায়ণগঞ্জের নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর ও আধুনিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

নিরাপত্তা জোরদারে নারায়ণগঞ্জ লিংক রোডে বসছে সিসি ক্যামেরা, জেলা পুলিশকে ৭ লাখ টাকার চেক

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়ক নারায়ণগঞ্জ লিংক রোডের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার এবং অপরাধ নিয়ন্ত্রণে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এনসিসিআই) পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা পুলিশকে সর্বমোট ৭ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

বিকেএমইএর পক্ষ থেকে সংগঠনটির পরিচালক মামুনুর রশিদ ও মো. নজরুল ইসলাম স্বপন ৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন। অপরদিকে এনসিসিআইয়ের পক্ষ থেকে সংগঠনটির পরিচালক আবু জাফর, আহমেদুর রহমান তনু ও গোলাম সারোয়ার সাঈদ ২ লাখ টাকার চেক পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর কাছে হস্তান্তর করেন।

এ সময় সংশ্লিষ্ট সংগঠনের অন্যান্য পরিচালক এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে সড়কটির সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি যানবাহন চলাচল পর্যবেক্ষণ, অপরাধ শনাক্তকরণ এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।

জেলা পুলিশের কর্মকর্তারা মনে করেন, আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যবসায়ী সংগঠনগুলোর পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিকেএমইএ ও এনসিসিআইয়ের এ সহযোগিতা নারায়ণগঞ্জের নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর ও আধুনিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত