ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

গাইবান্ধায় নজরুল বর্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় শহরের

স্বাধীনতা প্রাঙ্গনে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মনিরুজ্জামান।

‎অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে ও শিরিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশিদ সরকার, সিভিল

সার্জন ডাক্তার রফিকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব, জেলা কালচারাল অফিসার

আসাদুজ্জামান।

‎এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও রাজনৈতিক দলের

ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, কবিতা ও

সাহিত্যের নানা দিক নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম

সমাজের মানবিক চেতনা, সাম্য ও মানবতার প্রতীক।

‎নতুন প্রজন্মকে নজরুলের আদর্শে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে

প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা। শেষে কবি কাজী নজরুল ইসলামের রচিত কবিতা আবৃত্তি ও গান

পরিবেশন করা হয়।

‎১লা সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে নজরুল সংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন,

একক অভিনয়, একক নৃত্য, হামদ-নাত-ইসলামিক গান ও গজল, উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতা

অনুষ্ঠিত হবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

গাইবান্ধায় নজরুল বর্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় শহরের

স্বাধীনতা প্রাঙ্গনে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মনিরুজ্জামান।

‎অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে ও শিরিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশিদ সরকার, সিভিল

সার্জন ডাক্তার রফিকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব, জেলা কালচারাল অফিসার

আসাদুজ্জামান।

‎এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও রাজনৈতিক দলের

ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, কবিতা ও

সাহিত্যের নানা দিক নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম

সমাজের মানবিক চেতনা, সাম্য ও মানবতার প্রতীক।

‎নতুন প্রজন্মকে নজরুলের আদর্শে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে

প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা। শেষে কবি কাজী নজরুল ইসলামের রচিত কবিতা আবৃত্তি ও গান

পরিবেশন করা হয়।

‎১লা সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে নজরুল সংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন,

একক অভিনয়, একক নৃত্য, হামদ-নাত-ইসলামিক গান ও গজল, উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতা

অনুষ্ঠিত হবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত