উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
‎গাইবান্ধা প্রতিনিধি ||
নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় শহরেরস্বাধীনতা প্রাঙ্গনে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মনিরুজ্জামান।অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে ও শিরিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানেঅন্যান্যের মধ্যে বক্তব্য দেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশিদ সরকার, সিভিলসার্জন ডাক্তার রফিকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব, জেলা কালচারাল অফিসারআসাদুজ্জামান।এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও রাজনৈতিক দলেরব্যক্তিগণ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, কবিতা ওসাহিত্যের নানা দিক নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামসমাজের মানবিক চেতনা, সাম্য ও মানবতার প্রতীক।নতুন প্রজন্মকে নজরুলের আদর্শে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেপ্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা। শেষে কবি কাজী নজরুল ইসলামের রচিত কবিতা আবৃত্তি ও গানপরিবেশন করা হয়।১লা সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে নজরুল সংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন,একক অভিনয়, একক নৃত্য, হামদ-নাত-ইসলামিক গান ও গজল, উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতাঅনুষ্ঠিত হবে।