যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২০কেজি গাঁজা ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার (২৯ আগস্ট) যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি'র বেনাপোল ও শিকারপুর বিওপি এবং বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকা থেকে এসব মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করা হয়।
এসময় ভারতীয় ২০ কেজি গাঁজা,৩৫টি শাড়ী,০২টি কম্বল,২৮ প্যাকেট ফুসকা, ২.৫ কেজি জিরা, ১.৫ কেজি কিসমিস,০৩ প্যাকেট সনপাপড়ী এবং ১৭৯টি কসমেটিক্স সামগ্রী জব্দ করে।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান,সীমান্তে মাদক ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবি'র এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন