উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোহেল রানা ||
যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২০কেজি গাঁজা ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার (২৯ আগস্ট) যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি'র বেনাপোল ও শিকারপুর বিওপি এবং বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকা থেকে এসব মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করা হয়। এসময় ভারতীয় ২০ কেজি গাঁজা,৩৫টি শাড়ী,০২টি কম্বল,২৮ প্যাকেট ফুসকা, ২.৫ কেজি জিরা, ১.৫ কেজি কিসমিস,০৩ প্যাকেট সনপাপড়ী এবং ১৭৯টি কসমেটিক্স সামগ্রী জব্দ করে।এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান,সীমান্তে মাদক ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবি'র এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।