ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

পলাশবাড়ীতে গ্রীষ্মকালীন ক্রীড়া ও ফুটবল প্রতিযোগিতা নিয়ে আলোচনা সভা

মিলন মন্ডল,পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃ

গাইবান্ধার পলাশবাড়ীতে ৫৩ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা, প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা এবং নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭ আয়োজন ও সফল বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পলাশবাড়ী উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আবুল কাওসার মোহাম্মদ নজরুল ইসলাম।

সভায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা, প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা এবং নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭ সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে প্রতিযোগিতাগুলোতে শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করা,মাঠ প্রস্তুত, শৃঙ্খলা বজায় রাখা এবং প্রতিভাবান খেলোয়াড়দের উৎসাহিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, পলাশবাড়ীর যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

পলাশবাড়ীতে গ্রীষ্মকালীন ক্রীড়া ও ফুটবল প্রতিযোগিতা নিয়ে আলোচনা সভা

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

মিলন মন্ডল,পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃ

গাইবান্ধার পলাশবাড়ীতে ৫৩ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা, প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা এবং নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭ আয়োজন ও সফল বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পলাশবাড়ী উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আবুল কাওসার মোহাম্মদ নজরুল ইসলাম।

সভায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা, প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা এবং নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭ সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে প্রতিযোগিতাগুলোতে শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করা,মাঠ প্রস্তুত, শৃঙ্খলা বজায় রাখা এবং প্রতিভাবান খেলোয়াড়দের উৎসাহিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, পলাশবাড়ীর যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত