উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মিলন মন্ডল, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি ||
মিলন মন্ডল,পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃগাইবান্ধার পলাশবাড়ীতে ৫৩ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা, প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা এবং নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭ আয়োজন ও সফল বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৪ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পলাশবাড়ী উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আবুল কাওসার মোহাম্মদ নজরুল ইসলাম।সভায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা, প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা এবং নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭ সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে প্রতিযোগিতাগুলোতে শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করা,মাঠ প্রস্তুত, শৃঙ্খলা বজায় রাখা এবং প্রতিভাবান খেলোয়াড়দের উৎসাহিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, পলাশবাড়ীর যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।