ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

দাউদকান্দিতে ১০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

কুমিল্লার দাউদকান্দিতে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ রুবেল ভূঁইয়া (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে দাউদকান্দি পৌরসভার দক্ষিণ সতানন্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে দাউদকান্দি-মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রুবেল ভূঁইয়া নরসিংদীর মাধবদী থানার খিজিরকান্দি এলাকার মো. সেলিমের ছেলে।

পুলিশ জানায়, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নির্দেশনায় এসআই কমল কৃষ্ণ সাহা সঙ্গীয় ফোর্স নিয়ে থানার এলাকায় দিবাকালীন বিশেষ ডিউটি করছিলেন। এ সময় সন্দেহজনক একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত এফজেডএস মোটরসাইকেলটি জব্দ করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

দাউদকান্দিতে ১০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

কুমিল্লার দাউদকান্দিতে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ রুবেল ভূঁইয়া (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে দাউদকান্দি পৌরসভার দক্ষিণ সতানন্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে দাউদকান্দি-মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রুবেল ভূঁইয়া নরসিংদীর মাধবদী থানার খিজিরকান্দি এলাকার মো. সেলিমের ছেলে।

পুলিশ জানায়, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নির্দেশনায় এসআই কমল কৃষ্ণ সাহা সঙ্গীয় ফোর্স নিয়ে থানার এলাকায় দিবাকালীন বিশেষ ডিউটি করছিলেন। এ সময় সন্দেহজনক একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত এফজেডএস মোটরসাইকেলটি জব্দ করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত