উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কুমিল্লা প্রতিনিধি ||
কুমিল্লার দাউদকান্দিতে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ রুবেল ভূঁইয়া (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে দাউদকান্দি পৌরসভার দক্ষিণ সতানন্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে দাউদকান্দি-মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার রুবেল ভূঁইয়া নরসিংদীর মাধবদী থানার খিজিরকান্দি এলাকার মো. সেলিমের ছেলে।পুলিশ জানায়, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নির্দেশনায় এসআই কমল কৃষ্ণ সাহা সঙ্গীয় ফোর্স নিয়ে থানার এলাকায় দিবাকালীন বিশেষ ডিউটি করছিলেন। এ সময় সন্দেহজনক একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত এফজেডএস মোটরসাইকেলটি জব্দ করা হয়।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।