ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

রামুর মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক

কক্সবাজারের রামুতে মোটরসাইকেলের তেলের ট্যাংকির ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মোটরসাইকেলচালকসহ দুজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) বেলা ১১টা ১৫ মিনিটের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর অধীন মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদীর দিকনির্দেশনায় এবং সহকারী পরিচালক মো. কবির হোসেনের নেতৃত্বে মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় টহল ও তল্লাশি জোরদার করা হয়। এ সময় একটি সন্দেহজনক মোটরসাইকেল থামিয়ে চালক মো. জসিম (৩৫) ও মো. আলমগীরকে (৪৯) জিজ্ঞাসাবাদ করা হয়।

পরে মোটরসাইকেলটিতে তল্লাশি চালিয়ে এর তেলের ট্যাংকির ভেতর বিশেষভাবে লুকিয়ে রাখা ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

আটক দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

রামুর মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

কক্সবাজারের রামুতে মোটরসাইকেলের তেলের ট্যাংকির ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মোটরসাইকেলচালকসহ দুজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) বেলা ১১টা ১৫ মিনিটের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর অধীন মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদীর দিকনির্দেশনায় এবং সহকারী পরিচালক মো. কবির হোসেনের নেতৃত্বে মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় টহল ও তল্লাশি জোরদার করা হয়। এ সময় একটি সন্দেহজনক মোটরসাইকেল থামিয়ে চালক মো. জসিম (৩৫) ও মো. আলমগীরকে (৪৯) জিজ্ঞাসাবাদ করা হয়।

পরে মোটরসাইকেলটিতে তল্লাশি চালিয়ে এর তেলের ট্যাংকির ভেতর বিশেষভাবে লুকিয়ে রাখা ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

আটক দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত