ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবনে জুলাই গণঅভ্যুত্থানে লুট হওয়া পিস্তল-ম্যাগজিন উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া একটি পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব-১১। তবে অভিযান টের পেয়ে ছিনতাইকারী ও মাদক বিক্রেতারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার কাঠেরপুল-রামারবাগ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-১১ জানায়, কাঠেরপুল-রামারবাগ এলাকার মৃত খাজা মঈনউদ্দিনের একটি নির্মাণাধীন ভবনে দীর্ঘদিন ধরে নির্মাণকাজ বন্ধ রয়েছে। এই সুযোগে ছিনতাইকারী ও মাদক বিক্রেতারা ভবনটির একটি ফ্লোরে তাদের আস্তানা বা স্পট তৈরি করেছিল বলে তথ্য পাওয়া যায়। আইনশৃঙ্খলা বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণের জন্য সেখানে সিসি ক্যামেরা ও রাউটার স্থাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল।

অভিযানে একটি টাইপ-৫৪ (৭.৬২) পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, সিসি ক্যামেরা, ওয়াই-ফাই রাউটার ও হ্যান্ড মাইকসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

র‌্যাবের দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণের পাশাপাশি নিজেদের সতর্ক রাখতে হ্যান্ড মাইক এবং আইনশৃঙ্খলা বাহিনীকে প্রতিহত করার উদ্দেশ্যে অস্ত্র ও গুলি সেখানে রাখা হয়েছিল।

র‌্যাব-১১ আরও জানায়, অভিযানের বিষয়টি টের পেয়ে সংশ্লিষ্ট ছিনতাইকারী ও মাদক বিক্রেতারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। উদ্ধার করা আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবনে জুলাই গণঅভ্যুত্থানে লুট হওয়া পিস্তল-ম্যাগজিন উদ্ধার

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া একটি পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব-১১। তবে অভিযান টের পেয়ে ছিনতাইকারী ও মাদক বিক্রেতারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার কাঠেরপুল-রামারবাগ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-১১ জানায়, কাঠেরপুল-রামারবাগ এলাকার মৃত খাজা মঈনউদ্দিনের একটি নির্মাণাধীন ভবনে দীর্ঘদিন ধরে নির্মাণকাজ বন্ধ রয়েছে। এই সুযোগে ছিনতাইকারী ও মাদক বিক্রেতারা ভবনটির একটি ফ্লোরে তাদের আস্তানা বা স্পট তৈরি করেছিল বলে তথ্য পাওয়া যায়। আইনশৃঙ্খলা বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণের জন্য সেখানে সিসি ক্যামেরা ও রাউটার স্থাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল।

অভিযানে একটি টাইপ-৫৪ (৭.৬২) পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, সিসি ক্যামেরা, ওয়াই-ফাই রাউটার ও হ্যান্ড মাইকসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

র‌্যাবের দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণের পাশাপাশি নিজেদের সতর্ক রাখতে হ্যান্ড মাইক এবং আইনশৃঙ্খলা বাহিনীকে প্রতিহত করার উদ্দেশ্যে অস্ত্র ও গুলি সেখানে রাখা হয়েছিল।

র‌্যাব-১১ আরও জানায়, অভিযানের বিষয়টি টের পেয়ে সংশ্লিষ্ট ছিনতাইকারী ও মাদক বিক্রেতারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। উদ্ধার করা আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত