ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

খাঁদ পঞ্চায়েতের নবনির্বাচিত কমিটির সঙ্গে ফতুল্লা ওসির সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাংলাদেশ খাঁদ পঞ্চায়েতের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

সম্প্রতি বাংলাদেশ খাঁদ পঞ্চায়েতের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ফতুল্লা মডেল থানায় গিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ওসিকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

সৌজন্য সাক্ষাৎকালে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং পুলিশ ও স্থানীয় সামাজিক সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

পঞ্চায়েতের নেতৃবৃন্দ বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসনের পাশাপাশি সামাজিক সংগঠন ও পঞ্চায়েতের নেতৃবৃন্দকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি করা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন।

এ সময় বাংলাদেশ খাঁদ পঞ্চায়েতের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

খাঁদ পঞ্চায়েতের নবনির্বাচিত কমিটির সঙ্গে ফতুল্লা ওসির সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাংলাদেশ খাঁদ পঞ্চায়েতের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

সম্প্রতি বাংলাদেশ খাঁদ পঞ্চায়েতের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ফতুল্লা মডেল থানায় গিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ওসিকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

সৌজন্য সাক্ষাৎকালে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং পুলিশ ও স্থানীয় সামাজিক সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

পঞ্চায়েতের নেতৃবৃন্দ বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসনের পাশাপাশি সামাজিক সংগঠন ও পঞ্চায়েতের নেতৃবৃন্দকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি করা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন।

এ সময় বাংলাদেশ খাঁদ পঞ্চায়েতের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত