উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন, রিপোর্টার ||
নারায়ণগঞ্জের ফতুল্লায় বাংলাদেশ খাঁদ পঞ্চায়েতের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।সম্প্রতি বাংলাদেশ খাঁদ পঞ্চায়েতের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ফতুল্লা মডেল থানায় গিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ওসিকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।সৌজন্য সাক্ষাৎকালে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং পুলিশ ও স্থানীয় সামাজিক সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।পঞ্চায়েতের নেতৃবৃন্দ বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসনের পাশাপাশি সামাজিক সংগঠন ও পঞ্চায়েতের নেতৃবৃন্দকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি করা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন।এ সময় বাংলাদেশ খাঁদ পঞ্চায়েতের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।