ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

চকরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী নতুনপাড়া রাস্তার সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মিনি পিকআপ ও লাল-সবুজ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৫টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে খুটাখালী নতুনপাড়া রাস্তার সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে জিটু মোড়লের একটি মিনি পিকআপের সঙ্গে লাল-সবুজ পরিবহনের যাত্রীবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

আহতদের মধ্যে চারজনকে মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তবে নিহত ও আহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া তদন্তের মাধ্যমে সম্পন্ন করা হবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

চকরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী নতুনপাড়া রাস্তার সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মিনি পিকআপ ও লাল-সবুজ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৫টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে খুটাখালী নতুনপাড়া রাস্তার সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে জিটু মোড়লের একটি মিনি পিকআপের সঙ্গে লাল-সবুজ পরিবহনের যাত্রীবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

আহতদের মধ্যে চারজনকে মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তবে নিহত ও আহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া তদন্তের মাধ্যমে সম্পন্ন করা হবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত