উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চকরিয়া প্রতিনিধি, কক্সবাজার ||
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী নতুনপাড়া রাস্তার সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মিনি পিকআপ ও লাল-সবুজ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৫টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে খুটাখালী নতুনপাড়া রাস্তার সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে জিটু মোড়লের একটি মিনি পিকআপের সঙ্গে লাল-সবুজ পরিবহনের যাত্রীবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।আহতদের মধ্যে চারজনকে মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।তবে নিহত ও আহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া তদন্তের মাধ্যমে সম্পন্ন করা হবে।