ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সীমানা বাড়ানোর প্রস্তাব, দ্বিতীয় পর্যায়ের গণশুনানি অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সীমানা বর্ধিতকরণ সংক্রান্ত প্রস্তাব নিয়ে দ্বিতীয় পর্যায়ের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ গণশুনানির আয়োজন করা হয়।

গণশুনানিতে প্রস্তাবিত সীমানা বর্ধিতকরণ বিষয়ে সংশ্লিষ্ট এলাকার জনসাধারণ ও অংশীজনদের মতামত, পরামর্শ ও সুপারিশ গ্রহণ করা হয়। পাশাপাশি সীমানা সম্প্রসারণের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনরা তাঁদের মতামত ও বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। তাঁরা প্রস্তাবিত সীমানা বর্ধিতকরণ নিয়ে নিজেদের প্রত্যাশা, সুবিধা-অসুবিধা এবং বিভিন্ন দিক তুলে ধরেন।

গণশুনানিতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। এ সময় স্থানীয় সরকারের উপপরিচালক (ডিডিএলজি), নারায়ণগঞ্জ, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা, জনপ্রতিনিধি, স্থানীয় বাসিন্দা ও অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন।

গণশুনানিতে উপস্থাপিত মতামত ও সুপারিশগুলো পর্যালোচনা করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সীমানা বর্ধিতকরণ সংক্রান্ত পরবর্তী কার্যক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানান।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সীমানা বাড়ানোর প্রস্তাব, দ্বিতীয় পর্যায়ের গণশুনানি অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সীমানা বর্ধিতকরণ সংক্রান্ত প্রস্তাব নিয়ে দ্বিতীয় পর্যায়ের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ গণশুনানির আয়োজন করা হয়।

গণশুনানিতে প্রস্তাবিত সীমানা বর্ধিতকরণ বিষয়ে সংশ্লিষ্ট এলাকার জনসাধারণ ও অংশীজনদের মতামত, পরামর্শ ও সুপারিশ গ্রহণ করা হয়। পাশাপাশি সীমানা সম্প্রসারণের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনরা তাঁদের মতামত ও বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। তাঁরা প্রস্তাবিত সীমানা বর্ধিতকরণ নিয়ে নিজেদের প্রত্যাশা, সুবিধা-অসুবিধা এবং বিভিন্ন দিক তুলে ধরেন।

গণশুনানিতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। এ সময় স্থানীয় সরকারের উপপরিচালক (ডিডিএলজি), নারায়ণগঞ্জ, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা, জনপ্রতিনিধি, স্থানীয় বাসিন্দা ও অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন।

গণশুনানিতে উপস্থাপিত মতামত ও সুপারিশগুলো পর্যালোচনা করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সীমানা বর্ধিতকরণ সংক্রান্ত পরবর্তী কার্যক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানান।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত