উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাব উদ্দিন, বিশেষ প্রতিবেদক ||
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সীমানা বর্ধিতকরণ সংক্রান্ত প্রস্তাব নিয়ে দ্বিতীয় পর্যায়ের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ গণশুনানির আয়োজন করা হয়।গণশুনানিতে প্রস্তাবিত সীমানা বর্ধিতকরণ বিষয়ে সংশ্লিষ্ট এলাকার জনসাধারণ ও অংশীজনদের মতামত, পরামর্শ ও সুপারিশ গ্রহণ করা হয়। পাশাপাশি সীমানা সম্প্রসারণের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের বিষয়ে আলোচনা করা হয়।এ সময় স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনরা তাঁদের মতামত ও বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। তাঁরা প্রস্তাবিত সীমানা বর্ধিতকরণ নিয়ে নিজেদের প্রত্যাশা, সুবিধা-অসুবিধা এবং বিভিন্ন দিক তুলে ধরেন।গণশুনানিতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। এ সময় স্থানীয় সরকারের উপপরিচালক (ডিডিএলজি), নারায়ণগঞ্জ, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা, জনপ্রতিনিধি, স্থানীয় বাসিন্দা ও অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন।গণশুনানিতে উপস্থাপিত মতামত ও সুপারিশগুলো পর্যালোচনা করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সীমানা বর্ধিতকরণ সংক্রান্ত পরবর্তী কার্যক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানান।