লামা-আলীকদম-চকরিয়া সড়কের কুমারী এলাকায় গাজী কোম্পানির অফিসের সামনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।
আজ (৭ আগস্ট) দুপুর আনুমানিক ২টার দিকে চকরিয়া-লামা-আলীকদম সড়কের কুমারীস্থ গাজী কোম্পানির অফিসের সামনে একটি মোটরসাইকেল ও একটি চাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় এবং দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তীতে জানানো হবে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬
লামা-আলীকদম-চকরিয়া সড়কের কুমারী এলাকায় গাজী কোম্পানির অফিসের সামনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।
আজ (৭ আগস্ট) দুপুর আনুমানিক ২টার দিকে চকরিয়া-লামা-আলীকদম সড়কের কুমারীস্থ গাজী কোম্পানির অফিসের সামনে একটি মোটরসাইকেল ও একটি চাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় এবং দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তীতে জানানো হবে।

আপনার মতামত লিখুন