উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আরফান চৌধুরী ||
লামা-আলীকদম-চকরিয়া সড়কের কুমারী এলাকায় গাজী কোম্পানির অফিসের সামনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।আজ (৭ আগস্ট) দুপুর আনুমানিক ২টার দিকে চকরিয়া-লামা-আলীকদম সড়কের কুমারীস্থ গাজী কোম্পানির অফিসের সামনে একটি মোটরসাইকেল ও একটি চাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় এবং দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তীতে জানানো হবে।