ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

মছনিয়াখাট ক্রসিং পরিদর্শন করলেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী

মছনিয়াখাট ক্রসিং পরিদর্শন করেন রেলপথ প্রতিমন্ত্রী

ঢাকা–কক্সবাজার রেলপথের চকরিয়া বরইতলী ইউনিয়ন  মছনিয়াখাট ক্রসিং এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশের রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। শনিবার  (১ আগস্ট ২০২৬) সকাল ১১টায় তিনি এ স্থান পরিদর্শন করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে রেলপথ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বরইতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং নবগঠিত পহরচাঁদা ইউনিয়ন বিএনপির নেতা জালাল আহমদ সিকদার।

তবে প্রতিমন্ত্রীর এ পরিদর্শনের সুনির্দিষ্ট উদ্দেশ্য বা কোন বিষয় পর্যালোচনা করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতা জালাল আহমদ সিকদার বলেন, “রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ আজ মছনিয়াখাট ক্রসিং এলাকা পরিদর্শন করেছেন। তার সঙ্গে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তবে পরিদর্শনের মূল বিষয় সম্পর্কে আমাদের কাছে বিস্তারিত কিছু জানানো হয়নি।”

স্থানীয়দের ধারণা, ঢাকা–কক্সবাজার রেলপথের বিভিন্ন অবকাঠামোগত বিষয়, নিরাপত্তা ব্যবস্থা অথবা চলমান উন্নয়ন কার্যক্রম পর্যালোচনার অংশ হিসেবে এ পরিদর্শন হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মছনিয়াখাট ক্রসিং পরিদর্শন করলেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

ঢাকা–কক্সবাজার রেলপথের চকরিয়া বরইতলী ইউনিয়ন  মছনিয়াখাট ক্রসিং এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশের রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। শনিবার  (১ আগস্ট ২০২৬) সকাল ১১টায় তিনি এ স্থান পরিদর্শন করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে রেলপথ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বরইতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং নবগঠিত পহরচাঁদা ইউনিয়ন বিএনপির নেতা জালাল আহমদ সিকদার।

তবে প্রতিমন্ত্রীর এ পরিদর্শনের সুনির্দিষ্ট উদ্দেশ্য বা কোন বিষয় পর্যালোচনা করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতা জালাল আহমদ সিকদার বলেন, “রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ আজ মছনিয়াখাট ক্রসিং এলাকা পরিদর্শন করেছেন। তার সঙ্গে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তবে পরিদর্শনের মূল বিষয় সম্পর্কে আমাদের কাছে বিস্তারিত কিছু জানানো হয়নি।”

স্থানীয়দের ধারণা, ঢাকা–কক্সবাজার রেলপথের বিভিন্ন অবকাঠামোগত বিষয়, নিরাপত্তা ব্যবস্থা অথবা চলমান উন্নয়ন কার্যক্রম পর্যালোচনার অংশ হিসেবে এ পরিদর্শন হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত