উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আরফান চৌধুরী , কক্সবাজার ||
ঢাকা–কক্সবাজার রেলপথের চকরিয়া বরইতলী ইউনিয়ন মছনিয়াখাট ক্রসিং এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশের রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। শনিবার (১ আগস্ট ২০২৬) সকাল ১১টায় তিনি এ স্থান পরিদর্শন করেন।পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে রেলপথ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বরইতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং নবগঠিত পহরচাঁদা ইউনিয়ন বিএনপির নেতা জালাল আহমদ সিকদার।তবে প্রতিমন্ত্রীর এ পরিদর্শনের সুনির্দিষ্ট উদ্দেশ্য বা কোন বিষয় পর্যালোচনা করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতা জালাল আহমদ সিকদার বলেন, “রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ আজ মছনিয়াখাট ক্রসিং এলাকা পরিদর্শন করেছেন। তার সঙ্গে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তবে পরিদর্শনের মূল বিষয় সম্পর্কে আমাদের কাছে বিস্তারিত কিছু জানানো হয়নি।”স্থানীয়দের ধারণা, ঢাকা–কক্সবাজার রেলপথের বিভিন্ন অবকাঠামোগত বিষয়, নিরাপত্তা ব্যবস্থা অথবা চলমান উন্নয়ন কার্যক্রম পর্যালোচনার অংশ হিসেবে এ পরিদর্শন হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।