ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে মারা গেল ৬ বাংলাদেশি

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন বাংলাদেশি দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৮ জুলাই) ভোর প্রায় ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, আগুন লাগার সময় নিহতরা দোকানের ভেতরে ঘুমিয়ে ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তারা বের হতে পারেননি এবং ঘটনাস্থলেই প্রাণ হারান।

অগ্নিকাণ্ডে আহত আরেক বাংলাদেশিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে।

এখনও আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাটির তদন্ত শুরু করেছে। নিহত বাংলাদেশিদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় প্রশাসন বিষয়টি নিয়ে কাজ করছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে মারা গেল ৬ বাংলাদেশি

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন বাংলাদেশি দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৮ জুলাই) ভোর প্রায় ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, আগুন লাগার সময় নিহতরা দোকানের ভেতরে ঘুমিয়ে ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তারা বের হতে পারেননি এবং ঘটনাস্থলেই প্রাণ হারান।

অগ্নিকাণ্ডে আহত আরেক বাংলাদেশিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে।

এখনও আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাটির তদন্ত শুরু করেছে। নিহত বাংলাদেশিদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় প্রশাসন বিষয়টি নিয়ে কাজ করছে বলে জানা গেছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত