ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

ফতুল্লায় জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা, তাৎক্ষণিকভাবে নেভাল পুলিশ

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার হাজীগঞ্জ এলাকায় অবস্থিত জুলাই স্মৃতি স্তম্ভে দুর্বৃত্তদের আগুন দেওয়ার চেষ্টার ঘটনা ঘটেছে। তবে দায়িত্বরত পুলিশ সদস্যদের তাৎক্ষণিক পদক্ষেপে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় স্মৃতি স্তম্ভের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২০ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে দুইজন অজ্ঞাতনামা ব্যক্তি মোটরসাইকেলে এসে জুলাই স্মৃতি স্তম্ভের উত্তর পাশে, জুলাই শহীদ দিবস উপলক্ষে সাদা কাপড় দিয়ে করা ডেকোরেশনের বাইরে থেকে কেরোসিনে ভেজানো কাপড়ে আগুন লাগিয়ে স্মৃতি স্তম্ভের দিকে নিক্ষেপ করে।

এ সময় সেখানে রাত্রীকালীন নিরাপত্তা ডিউটিতে থাকা এএসআই (নিঃ) মো. শাহজালাল, এএসআই (সঃ) মো. আব্দুল করিম এবং সঙ্গে থাকা পুলিশ সদস্যরা আগুন দেখতে পেয়ে দ্রুত বালতির পানি দিয়ে তা নিভিয়ে ফেলেন। ফলে স্মৃতি স্তম্ভের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

ঘটনায় কেউ আহত বা নিহত হননি।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িত দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা, তাৎক্ষণিকভাবে নেভাল পুলিশ

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার হাজীগঞ্জ এলাকায় অবস্থিত জুলাই স্মৃতি স্তম্ভে দুর্বৃত্তদের আগুন দেওয়ার চেষ্টার ঘটনা ঘটেছে। তবে দায়িত্বরত পুলিশ সদস্যদের তাৎক্ষণিক পদক্ষেপে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় স্মৃতি স্তম্ভের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২০ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে দুইজন অজ্ঞাতনামা ব্যক্তি মোটরসাইকেলে এসে জুলাই স্মৃতি স্তম্ভের উত্তর পাশে, জুলাই শহীদ দিবস উপলক্ষে সাদা কাপড় দিয়ে করা ডেকোরেশনের বাইরে থেকে কেরোসিনে ভেজানো কাপড়ে আগুন লাগিয়ে স্মৃতি স্তম্ভের দিকে নিক্ষেপ করে।

এ সময় সেখানে রাত্রীকালীন নিরাপত্তা ডিউটিতে থাকা এএসআই (নিঃ) মো. শাহজালাল, এএসআই (সঃ) মো. আব্দুল করিম এবং সঙ্গে থাকা পুলিশ সদস্যরা আগুন দেখতে পেয়ে দ্রুত বালতির পানি দিয়ে তা নিভিয়ে ফেলেন। ফলে স্মৃতি স্তম্ভের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

ঘটনায় কেউ আহত বা নিহত হননি।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িত দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত