উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন , রিপোর্টার ||
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার হাজীগঞ্জ এলাকায় অবস্থিত জুলাই স্মৃতি স্তম্ভে দুর্বৃত্তদের আগুন দেওয়ার চেষ্টার ঘটনা ঘটেছে। তবে দায়িত্বরত পুলিশ সদস্যদের তাৎক্ষণিক পদক্ষেপে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় স্মৃতি স্তম্ভের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২০ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে দুইজন অজ্ঞাতনামা ব্যক্তি মোটরসাইকেলে এসে জুলাই স্মৃতি স্তম্ভের উত্তর পাশে, জুলাই শহীদ দিবস উপলক্ষে সাদা কাপড় দিয়ে করা ডেকোরেশনের বাইরে থেকে কেরোসিনে ভেজানো কাপড়ে আগুন লাগিয়ে স্মৃতি স্তম্ভের দিকে নিক্ষেপ করে।এ সময় সেখানে রাত্রীকালীন নিরাপত্তা ডিউটিতে থাকা এএসআই (নিঃ) মো. শাহজালাল, এএসআই (সঃ) মো. আব্দুল করিম এবং সঙ্গে থাকা পুলিশ সদস্যরা আগুন দেখতে পেয়ে দ্রুত বালতির পানি দিয়ে তা নিভিয়ে ফেলেন। ফলে স্মৃতি স্তম্ভের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।ঘটনায় কেউ আহত বা নিহত হননি।পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িত দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।