ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

সরাইলে সাংবাদিক মাসুদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে কর্মসূচি ঘোষণার আলটিমেটাম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও বিজয় টিভির সরাইল উপজেলা প্রতিনিধি মোহাম্মদ মাসুদের বিরুদ্ধে সরাইল থানায় মিথ্যা মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সরাইল সাংবাদিক পরিষদ। একই সাথে সাজানো এই মামলা থেকে অবিলম্বে তাঁর অব্যাহতি দাবি করা হয়েছে। 

আজ এক বিবৃতিতে সরাইল সাংবাদিক পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল পাঠান এই প্রতিবাদ জানান।  বিবৃতিতে তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেছেন। 

বিবৃতিতে উল্লেখ করা হয়, সম্প্রতি সরাইল উপজেলার কালিকচ্ছ বাজারে পাওনা টাকা নিয়ে দু’পক্ষের মধ্যে একটি রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।  এতে একজন নিহত ও উভয় পক্ষের অসংখ্য মানুষ আহত হন। সংঘর্ষ চলাকালীন বাজারের বেশ কিছু দোকানপাট ভাংচুর ও লুটপাটের শিকার হয়। এই সহিংসতার ঘটনায় ইতোমধ্যে উভয় পক্ষই থানায় একাধিক মামলা দায়ের করেছে।

অভিযোগে জানা যায়, এই পরিস্থিতির সুযোগ নিয়ে একটি কুচক্রী মহল সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাজারের একটি টং দোকান ভাংচুর ও লুটপাটের ঘটনা দেখিয়ে সরাইল থানায় আরেকটি মামলা দায়ের করে। ওই মামলায় ঘটনাস্থলে উপস্থিত না থাকা সত্ত্বেও পেশাদার সাংবাদিক মোহাম্মদ মাসুদকে আসামি করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

সাংবাদিক মাসুদের বিরুদ্ধে এই ষড়যন্ত্রমূলক মামলার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ও জেলা পর্যায়ের সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়। সাংবাদিক নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে এই মিথ্যা ও সাজানো মামলা প্রত্যাহার করা না হলে সরাইলসহ জেলার সকল প্রেস ক্লাবের সদস্যদের সাথে নিয়ে মানববন্ধনসহ দেশব্যাপী কঠোর আন্দোলন ও বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হবে।

একই সাথে বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ টং দোকানে প্রকৃত লুটপাটের ঘটনার সাথে যারা সরাসরি জড়িত, তাদেরকে সিসিটিভি ফুটেজ বা সঠিক তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সরাইলে সাংবাদিক মাসুদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে কর্মসূচি ঘোষণার আলটিমেটাম

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও বিজয় টিভির সরাইল উপজেলা প্রতিনিধি মোহাম্মদ মাসুদের বিরুদ্ধে সরাইল থানায় মিথ্যা মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সরাইল সাংবাদিক পরিষদ। একই সাথে সাজানো এই মামলা থেকে অবিলম্বে তাঁর অব্যাহতি দাবি করা হয়েছে। 

আজ এক বিবৃতিতে সরাইল সাংবাদিক পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল পাঠান এই প্রতিবাদ জানান।  বিবৃতিতে তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেছেন। 

বিবৃতিতে উল্লেখ করা হয়, সম্প্রতি সরাইল উপজেলার কালিকচ্ছ বাজারে পাওনা টাকা নিয়ে দু’পক্ষের মধ্যে একটি রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।  এতে একজন নিহত ও উভয় পক্ষের অসংখ্য মানুষ আহত হন। সংঘর্ষ চলাকালীন বাজারের বেশ কিছু দোকানপাট ভাংচুর ও লুটপাটের শিকার হয়। এই সহিংসতার ঘটনায় ইতোমধ্যে উভয় পক্ষই থানায় একাধিক মামলা দায়ের করেছে।

অভিযোগে জানা যায়, এই পরিস্থিতির সুযোগ নিয়ে একটি কুচক্রী মহল সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাজারের একটি টং দোকান ভাংচুর ও লুটপাটের ঘটনা দেখিয়ে সরাইল থানায় আরেকটি মামলা দায়ের করে। ওই মামলায় ঘটনাস্থলে উপস্থিত না থাকা সত্ত্বেও পেশাদার সাংবাদিক মোহাম্মদ মাসুদকে আসামি করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

সাংবাদিক মাসুদের বিরুদ্ধে এই ষড়যন্ত্রমূলক মামলার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ও জেলা পর্যায়ের সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়। সাংবাদিক নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে এই মিথ্যা ও সাজানো মামলা প্রত্যাহার করা না হলে সরাইলসহ জেলার সকল প্রেস ক্লাবের সদস্যদের সাথে নিয়ে মানববন্ধনসহ দেশব্যাপী কঠোর আন্দোলন ও বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হবে।

একই সাথে বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ টং দোকানে প্রকৃত লুটপাটের ঘটনার সাথে যারা সরাসরি জড়িত, তাদেরকে সিসিটিভি ফুটেজ বা সঠিক তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত