ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় তরুণদের মাঠমুখী করতে সরকারের নতুন উদ্যোগ

ছবি: প্রতিনিধি

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ, মেধাবী ও মাদকমুক্ত জাতি গঠনে সরকার কাজ করছে। বর্তমান প্রজন্মকে মোবাইল ও বিভিন্ন ডিজিটাল ডিভাইসের আসক্তি থেকে বের করে মাঠমুখী করতে নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলাকে পাঠ্যক্রমে আরও গুরুত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (১৯ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের মাসদাইর ওসমানী স্টেডিয়ামে বেগম খালেদা জিয়া অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, চলতি অর্থবছরে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া পর্যায়ক্রমে দেশের ১০টি জেলায় ১০টি আধুনিক স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে। নারায়ণগঞ্জে আন্তর্জাতিক মানের একটি স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠারও পরিকল্পনা রয়েছে, যেখানে ফুটবল, ক্রিকেট, আর্চারি, শুটিং, সুইমিংসহ বিভিন্ন ইনডোর ও আউটডোর খেলাধুলার আধুনিক সুযোগ-সুবিধা থাকবে।

তিনি বলেন, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার সকলের সহযোগিতা কামনা করছে।

ফাইনাল খেলায় নারায়ণগঞ্জ ফুটবল একাডেমি ও বন্ধন কোচিং সেন্টার মুখোমুখি হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীসহ রাজনৈতিক ও ক্রীড়া অঙ্গনের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় তরুণদের মাঠমুখী করতে সরকারের নতুন উদ্যোগ

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ, মেধাবী ও মাদকমুক্ত জাতি গঠনে সরকার কাজ করছে। বর্তমান প্রজন্মকে মোবাইল ও বিভিন্ন ডিজিটাল ডিভাইসের আসক্তি থেকে বের করে মাঠমুখী করতে নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলাকে পাঠ্যক্রমে আরও গুরুত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (১৯ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের মাসদাইর ওসমানী স্টেডিয়ামে বেগম খালেদা জিয়া অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, চলতি অর্থবছরে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া পর্যায়ক্রমে দেশের ১০টি জেলায় ১০টি আধুনিক স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে। নারায়ণগঞ্জে আন্তর্জাতিক মানের একটি স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠারও পরিকল্পনা রয়েছে, যেখানে ফুটবল, ক্রিকেট, আর্চারি, শুটিং, সুইমিংসহ বিভিন্ন ইনডোর ও আউটডোর খেলাধুলার আধুনিক সুযোগ-সুবিধা থাকবে।

তিনি বলেন, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার সকলের সহযোগিতা কামনা করছে।

ফাইনাল খেলায় নারায়ণগঞ্জ ফুটবল একাডেমি ও বন্ধন কোচিং সেন্টার মুখোমুখি হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীসহ রাজনৈতিক ও ক্রীড়া অঙ্গনের নেতৃবৃন্দ।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত